Refund Policy

SR Cable Service (SR Internet)-এ সেবা গ্রহণের জন্য ধন্যবাদ। আমাদের রিফান্ড পলিসি নিচে দেওয়া হলো:

১. সেটআপ বা ইনস্টলেশন ফি

নতুন সংযোগ নেওয়ার সময় প্রদানকৃত সংযোগ ফি বা ইনস্টলেশন চার্জ সম্পূর্ণ নন-রিফান্ডেবল (Non-refundable)

২. মাসিক বিল

প্রিপেইড মাসিক বিল পরিশোধ করার পর তা ফেরতযোগ্য নয়। আপনি যদি মাসের মাঝামাঝি সময়ে লাইন বিচ্ছিন্ন করতে চান, সেক্ষেত্রে আংশিক বিল রিফান্ড করা হবে না।

৩. সেবায় ত্রুটি (Downtime)

টানা ৩-৫ দিনের বেশি ইন্টারনেট সেবা সম্পূর্ণ বন্ধ থাকলে বা আমাদের কারিগরি ত্রুটির কারণে সেবা দিতে ব্যর্থ হলে, কাস্টমার কেয়ারে অভিযোগ সাপেক্ষে পরবর্তী মাসের বিলে তা সমন্বয় (Adjust) করা হতে পারে।

৪. ডাবল পেমেন্ট

ভুলবশত বিকাশ বা নগদে একই মাসের বিল দু'বার (Double payment) প্রদান করলে, অতিরিক্ত টাকাটি আপনার অ্যাকাউন্টে জমা থাকবে এবং তা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী মাসের বিল হিসেবে সমন্বয় করা হবে।

যেকোনো রিফান্ড বা বিলিং সংক্রান্ত সমস্যার জন্য যোগাযোগ করুন: 09639-172000